শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের জেরে’ প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার চাচা নিহত

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সাইমুম তাওহিদ :
কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের জেরে’ প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকার চাচা নিহত হয়েছে।
শনিবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম।
নিহত মোহাম্মদ জুবায়ের (৩৫) টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের হাকিম আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে আব্দুল হালিম বলেন, টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা কালা মিয়ার ছেলে শওকত উল্লাহ’র সঙ্গে একই এলাকার জনৈক এক নারীর মধ্যে দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়ন দেখা দেয়। এ নিয়ে শনিবার সকালে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে শওকতের সঙ্গে প্রেমিকার মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে।
” এসময় ঘটনাস্থলে উপস্থিত প্রেমিকার চাচা মোহাম্মদ জুবায়ের বাধা দিলে শওকত উল্লাহ’র সঙ্গে বাদানুবাদ হয়। এক পর্যায়ে জুবায়েরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে শওকত। এতে ঘটনাস্থলের আশপাশের লোকজন এগিয়ে এলে শওকত পালিয়ে যায়। ”
ওসি বলেন, ” পরে স্থানীয় লোকজন আহত মোহাম্মদ জুবায়েরকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয় ক্লিনিকে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারি যুবক পালিয়ে যায়। ”
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. আব্দুল হালিম।


আরো বিভিন্ন বিভাগের খবর