শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

দিনাজপুরে “শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস -২০২৩” এর উদ্বোধন

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে:বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল ২ য় যুব গেমস- ২০২৩ আন্তঃ উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।

আজ রবিবার ( ৮ জানুয়ারি) বেলা ১২ টায় দিনাজপুর স্টেডিয়ামে জাতীয় পতাকা, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পতাকা এবং বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে “শেখ কামাল ২য় যুব গেমস” এর উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খালেদ মোহাম্মদ জাকী। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিচুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে দিনাজপুরঅতিরিক্ত পুলিশ সুপার মামুনুল করিম, এবং অন্যন্যদের মধ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি হাবিবুর রহমান জামিল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারসহ ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও প্রতিযোগিতায় অংশগ্রহকারী খেলোায়াড়বৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮ থেকে ১০ ই জানুয়ারী”২০২৩ আন্তঃ উপজেলা পর্যায়ে এবার দিনাজপুর জেলা যুব দল ২ টি দলীয় হকি ও বাস্কট বল এবং ৬ টি একক জিমনেস্টিক, কুস্তি, কারাতে, ভারত্তোলন, সাইক্লিং,ও তায়াকোয়ানডোসহ মোট ৮ টি ইভেন্টে শেখ কামাল ২য় যুব গেমস প্রতিয়োগিতায় দিনাজপুর জেলার ১৩ টি উপজেলাই অংশ নিচ্ছে।।


আরো বিভিন্ন বিভাগের খবর