শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারে সামুদ্রিক দূষণ মারাত্মক ভাবে বাড়ছে

নিউজ রুম / ২৪০ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

মুশফিক বাবু :
অতিরিক্ত প্লাস্টিক দ্রব্যের ব্যবহারের কারণে সামুদ্রিক দূষণ মারাত্মক আকার ধারণ করবে আশংকা প্রকাশ করেছেন গবেষকেরা। এ জন্য প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। সমুদ্র গবেষকেরা জানিয়েছেন মানুষের ব্যবহার্য্য শত শত টন অপচনশীল প্লাস্টিক সাগরে চলে যাচ্ছে। জেলেদের জালে আগামীতে মাছের চেয়ে প্লাস্টিকই উঠে আসবে। সমুদ্রের স্বাস্থ্যের প্রতি সবাইকে সচেতন হতে হবে। সমুদ্রের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তাহলেই ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো যাবে।

বাংলাদেশে সমুদ্র বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের যৌথভাবে আয়োজিত এক সেমিনারে আলোচকেরা উপরোক্ত কথা বলেন।

শনিবার সকালে কক্সবাজারের রামুর প্যাঁচার দ্বীপে অবস্থিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে।

অনুষ্ঠানে বাংলাদেশে সমুদ্রবিজ্ঞান শিক্ষা ও গবেষণা: অর্জন, চ্যালেঞ্জস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড” এবং “বাংলাদেশের মেরিটাইম গভর্নেন্স শীর্ষক কীনোট স্পীচ উপস্থাপন করেন যথাক্রমে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।
গবেষকরা বলেন, বঙ্গোপসাগরে সুনীল অর্থনীতির যে সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে হলে, দেশের প্রতিটি নাগরিককে সমুদ্র স্বাক্ষর করে গড়ে তুলতে হবে। সমুদ্র কে দূষণমুক্ত রাখতে হবে।

সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশোনাগ্রাফি বিভাগের সভাপতি প্রফেসর ড, মোহাম্মদ মোসলেম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (অব) বিজ্ঞানী ড. ননী গোপাল দাস, স্পারসে-র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অব) ওবায়দুল কাদের, বিএফআরআই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অব) ড. শ্যামলেন্দু বিকাশ সাহা বক্তব্য রাখেন।

শনিবার অনুষ্ঠিত সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থী, গবেষণক সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর