শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

ইয়াবাপাচার মামলায় তিন রোহিঙ্গাসহ চার আসামিকে ১৫ বছর সশ্রম কারাদন্ড

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :
কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় মিয়ানমারের নাগরিক তিন রোহিঙ্গাসহ চার আসামিকে ১৫ বছর সশ্রম কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
বুধবার বিকাল ৩ টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালত এ সাজার রায় দেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
সাজাপ্রাপ্ত আসামিরা হল- ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা মো. হাফিজুল্লাহ, মো. জামাল ও বদি আলম।

মামলার নথির বরাতে ফরিদুল আলম বলেন, গত ২০১৭ সালের ২৭ আগস্ট ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বঙ্গোপসাগারের দক্ষিণ লম্বরী ঘাট এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে ৮ লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করে। এঘটনায় র‍্যাবের টেকনাফ ক্যাম্পের সদস্য নাজমুল হুদা বাদী গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করেন।

পরে ২০১৮ সালের ১৮ আগস্ট মামলার তদন্তকারি আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। এরপর গত ২০১৯ সালের ৯ মে আদালত আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর (চার্জগঠন) আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বুধবার মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালত প্রমাণ করতে সক্ষম হয়েছে। এতে বিচারক ৪ আসামিকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। এছাড়া জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান ফরিদুল আলম।


আরো বিভিন্ন বিভাগের খবর