শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

৮ আর্মড পুলিশের অভিযান : ইয়াবাসহ কারবারী আটক

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

বিড়ি প্রতিবেদক উখিয়া ::
কক্সবাজারের উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে ইয়াবা কারবারিদের তৎপরতা কোনোভাবেই রোধ করা যাচ্ছে না। আর্মড পুলিশের সদস্যরা নিয়মিত অভিযান চালিয়ে উদ্ধার করছে ইয়াবা। প্রতিনিয়তই চালানো হচ্ছে অভিযান, উদ্ধার হচ্ছে ইয়াবা।
শুক্রবার(২৯ জুলাই) রাত ১২টায় অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
গ্রেপ্তারকৃত রহিম উল্লাহ রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি-১৫ ব্লকের আবু তাহেরের ছেলে ।
৮ এপিবিএন এর কমান্ডিং অফিসার মোহাম্মদ শিহাব কায়সার খান জানায়,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ এর তত্বাবধানে এসআই ফয়জুল আজিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১০হাজার পিস ইয়াবাসহ ক্যাম্প-১০ এর জি-১৫ ব্লকের রহিমুল্লাহ(৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
পুলিশ সুপার শিহাব কায়সার খান জানান, ক্যাম্প গুরুতে মাদক কারবারীদের বিরুদ্ধে আর্মড পুলিশের চলা এই অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর