শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বরখাস্ত

নিউজ রুম / ৩৬৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের(বুরি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল কাশেমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকা,অসদাচরণ ও অসন্তোষজনক কর্মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
বুরির অফিসিয়াল ওয়েবসাইটেও নোটিশ আকারে তাকে বরখাস্তের আদেশ প্রচার করা হয়েছে।
বুরির মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুরির কর্মচারী চাকুরী প্রবিধানমালা,২০১৭ ধারা ৬এর(২)(ক) প্রবিধি এবং চাকুরিতে যোগদানের শর্তাবলীর (২)নম্বর শর্তানুযায়ী তাকে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার (শিক্ষানবিশ) পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থি ও অসন্তোষজনক কর্মকাণ্ড প্রমাণিত হয়ে বিধি মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সদ্য বরখাস্ত হওয়া বুরির বায়োলজিকেল ওশানোগ্রাফি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা(শিক্ষানবিশ) মো. আবুল কাশেম বলেন, আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছি। #


আরো বিভিন্ন বিভাগের খবর