শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

মাদারীপুরে হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড ও ৬ কে যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শফিক স্বপন মাদারীপুর :

মাদারীপুরে হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড ও ৬ কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেম দিয়েছেন আদারত। জানাগেছে, রাজিব সরদার (২৫) হত্যা মামলায় ১১ বছর পর রায়ে এ আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১ সেপ্টেম্বর সকালে মামা আলী হাওলাদারের নার্সারিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন রাজিব সরদার। এ সময় তিনি পৌর শহরের হরিকুমারিয়া এলাকায় এলে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথিমধ্যে তিনি মারা যান।
ঘটনার তিন দিন পর নিহত রাজিবের মামা আলী হাওলাদার বাদী হয়ে জামাল হাওলাদার, রহিম হাওলাদার, আসাদ হাওলাদারসহ ৪৭ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন তদন্ত করে ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ নয় জনের সাক্ষ্য গ্রহণ করেন। পরে বিচারিক আদালত যুক্তিতর্ক ও সাক্ষী-প্রমাণের ভিত্তিতে এই আদেশ দেন।মাদারীপুর জজকোর্টের সরকারি কৌঁসুলি সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর