শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ দুষ্কৃতিকারিদের দুইগ্রুপের সংঘর্ষে নিহত-১

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ দুষ্কৃতিকারিদের দুইগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রোহিঙ্গা এক বৃদ্ধ নিহত এবং এবং এক শিশু আহত হয়েছে।
উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার মধ্যরাত ২ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ ঘটনা ঘটেছে।
নিহত উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ই-ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ কাশিমের ছেলে ছৈয়দ আলম (৬১)।
ঘটনায় আহত হয়েছে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-ব্লকের বাসিন্দা নুরুল আমিনের ছেলে তাইফুর (১২)।
স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার মধ্যরাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের অজ্ঞাত দুষ্কৃতিকারি দুইদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুষ্কৃতিকারিদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে এক বৃদ্ধ নিহত এবং এক শিশু গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশের পৃথক দুইটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়।
” পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ এবং এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত শিশু উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ”
ওসি বলেন, ” প্রাথমিকভাবে ধারণা, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।


আরো বিভিন্ন বিভাগের খবর