শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

জেলের বেশে মাদক কারবারী : ২১ হাজার ইয়াবাসহ ৭ জন আটক

নিউজ রুম / ১৯৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ২১ হাজার ইয়াবা সহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড। ওই সময় একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়।
জেলের বেশে একদল মাদক কারবারী ইয়াবা পাচারের প্রস্তুতি নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে
মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আটকরা হলেন, মোসন আলীর ছেলে আবুল কাশেম (৪০) ও তার সহোদর ফরিদ আলম (২৮), বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন,, আবদুর শুক্কুরের ছেলে সলিমউল্লাহ (২৮), মৃত লাল মোহাম্মদের ছেলে আমান উল্লাহ (৪০), জাফর আহমদের ছেলে সোহেল উদ্দিন (২২) ও মৃত নাজির মিস্ত্রীর ছেলে নিজাম উদ্দিন (৩৫)।
তারা সকলেই কক্সবাজারের মহেশখালি উপজেলার কুদুবজুম ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট , ফিশিং বোট এবং আটককৃত ৭ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে, বিসিজি স্টেশন সেন্টমার্টিন অভিযানটি চালায়। ওই সময় একটি মাছ ধরার ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড থামার সংকেত দেয়। কিন্ত বোটটি না থেমে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড বোটটিকে ধাওয়া করে জব্দ। পরবর্তীতে বোটটি তল্লাশি করে একটি হলুদ রং এর প্লাস্টিকের বস্তা থেকে ২১,০০০ (একুশ হাজার) পিস ইয়াবাসহ ৭ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, ফিশিং বোট এবং আটককৃত ৭ জনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর