শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

উখিয়া ক্যাম্পে তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে হেড মাঝিসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৩ জুন) ভোরে বালুখালী ও কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধরা হলেন, কুতুপালং ক্যাম্পের ইউসুফ আলীর ছেলে হেড মাঝি (নেতা) নুর মোহাম্মদ, রুহুল আমিন এবং বালুখালী ক্যাম্পের নুরুল আলম।
আহতদের মধ্যে দুজনকে এনজিও সংস্থার পরিচালনাধীন তুর্কি হাসপাতালে এবং একজনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রত্যাবাসনের পক্ষে যেসব রোহিঙ্গা কথা বলছেন তাদের চিহ্নিত করে হামলা করছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
এপিবিএন অধিনায়ক হারুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর