শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

রামুতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

নিউজ রুম / ১৩৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারের রামুতে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছে।
হাইওয়ে পুলিশ রামু ক্রসিং থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকূল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আব্দুল মোনাফ (৯০) রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা ছড়ারকূল এলাকার মৃত ফকির আহম্মদের ছেলে।
স্থানীয়দের বরাতে মেজবাহ উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় শহীদ এটিএম জাফর আলম সড়কের রামু উপজেলার চেইন্দা ছড়ারকূল এলাকায় স্থানীয় এক মসজিদে নামাজ আদায় করে বাড়ী ফিরছিলেন। এক পর্যায়ে সড়ক পার হওয়ার সময় টেকনাফমুখি একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
ওসি বলেন, “ এসময় স্থানীয়রা মোটর সাইকেলটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আব্দুল মোনাফকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌঁছলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, মো. মেজবাহ উদ্দিন।


আরো বিভিন্ন বিভাগের খবর