শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

১৯ সাংবাদিককে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের ১৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এসব চেক বিতরণ করা হয়।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। সংবাদকর্মীদের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। ওই ট্রাস্টের মাধ্যমে করোনাকালীন সময়ে সারাদেশের সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে সরকার। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, অস্বচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্যও শেখ হাসিনা সরকার সবসময় পাশে দাঁড়িয়েছে। সে জন্য বঙ্গবন্ধু কন্যার প্রতি সাংবাদিকদের কৃতজ্ঞতা থাকা উচিৎ বলে মনে করেন নগর পিতা।
সভা শেষে জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৯ জন সাংবাদিককে অনুদানের চেক বিতরণ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর