শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ আটক ৩

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা সন্ত্রাসীদের সাথে গোলগুলির পর অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।
রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) মো. আমির জাফর জানান, ভোরে উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-ব্লক এবং ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-ব্লকের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তাররা হল- উখিয়া উপজেলার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৬ ব্লকের মো. সোলাইমানের ছেলে আবুল হাসেম (৩০), ৭ নম্বর আশ্রয় শিবিরের জি-৭ ব্লকের আব্দুস শরীফের ছেলে মো. রুহুল আমিন (২৩) এবং ৫ নম্বর আশ্রয় শিবিরের সি-১ ব্লকের আব্দুল মাজেদের ছেলে মো. কামরুল হাসান (২২)।
এডিআইজি আমির জাফর বলেন, বৃহস্পতিবার ভোরে উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে নৌকার মাঠ এপিবিএন পুলিশ ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালায়। এতে আভিযানিক দলটি ৭ নম্বর আশ্রয় শিবিরের জি-৭ ব্লক এবং ৬ নম্বর আশ্রয় শিবিরের ডি-ব্লকের মাঝামাঝি এলাকায় পৌঁছলে আরসা সন্ত্রাসীরা এপিবিএন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে ।
“ এক পর্যায়ে আরসা সন্ত্রাসীরা পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে দেশিয় তৈরী ১টি বন্দুক, ৬ টি গুলি, ৩ টি গুলির খালি খোলা এবং ১ টি ক্লিনিং রড উদ্ধার করা হয়। “
গ্রেপ্তাররা আরসা’র সক্রিয় সদস্য এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অভিযোগে উখিয়া ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে বলেন এপিবিএন এর অধিনায়ক।
আমির জাফর জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর