শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

ইকরাম :
কক্সবাজারের উখিয়া বালুখালী ১০ নাম্বার রোহিঙ্গ ক্যাম্পে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। গতকাল শুক্রবার মধ্য রাতে ঐ যুবককে খুন করা হয়। আজ শনিবার সকালে ১০ নাম্বার ক্যাম্পের এইচ ২৫ ও ২৭ নাম্বার ব্লকের মাঝখানে একটি নালা থেকে রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম মো মুজিব (২৪)। সে ৮ নাম্বার ওয়েস্ট ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা ওবায়দুল হকের পুত্র।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান আজ শনিবার সকালে ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এইচ ২৫ ও ২৭ নাম্বার ব্লকের মাঝখানে অবস্থিত একটি নালায় রোহিঙ্গা যুবকের গলাকাটা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করে। পরে উখিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশের ওসি জানান রোহিঙ্গা দুষ্কৃতকারীরা গতকাল শুক্রবার রাতে ঐ যুবককে উপুর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে নালায় ফেলে দিয়ে পালিয়ে যায়।
তিনি জানান হত‍্যাকান্ডে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে।


আরো বিভিন্ন বিভাগের খবর