শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

চারদিন পর নিখোঁজ তিন বন পাহারাদার উদ্ধার

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক থেকে নিখোঁজ হওয়া তিন বন পাহারাদারকে চারদিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের একটি পাহাড়ের পাদদেশ থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন হলেন- টেকনাফ হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার এলাকায় বাসিন্দা ও সিপিজি বনপাহারা দলের সদস্য মোহাম্মদ শাকের (২৪), আব্দুর রহিম (৩৭) ও আব্দুর রহমান (৩২)।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজন, পুলিশ প্রশাসন ও বন বিভাগের সদস্যরা মিলে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের অপহরণ করা হয়েছিল। চিকিৎসার জন্য তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বনপাহারা দেওয়ার জন্য মোহাম্মদ শাকের, আব্দুর রহিম ও আব্দুর রহমান বনের ভেতর প্রবেশ করেন। সকাল ১১টার দিকে তাদের ফেরত আসার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো ধরনের খোঁজ-খবর পাওয়া যায়নি। এমনকি তাদের হাতে থাকা মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।


আরো বিভিন্ন বিভাগের খবর