শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

২৮ হাজার ইয়াবাসহ আটক ৪

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

রহমান তারেক :
কক্সবাজারের টেকনাফ মুন্ডার ডেইল ঘাট থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, মো. সলিম (৪০), মো. ইয়াছিন (৩৬), হামিদ হোসেন (৪৫), আব্দুর রহমান (৩০)।
লে. কমান্ডার আব্দুর রহমান জানান, সোমবার দিবাগত রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার হতে টেকনাফের মুন্ডার ডেইল ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে মুন্ডার ডেইল ঘাটে একটি ফিশিং বোট থেকে সন্দেহজনক ৪ জন ব্যক্তিকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে তাদেরকে আটক করে। পরে তল্লাশি করে মো. ইয়াছিনের নিকট থাকা একটি পলি ব্যাগ হতে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর