শিরোনাম :
পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া লিংকরোড অটো রিক্সা সিএনজি চালক সমবায় সমিতির উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ পেকুয়ায় আন্তর্জাতিক নদীকৃত দিবস পালিত কক্সবাজারে মানবিক সাড়াদানে গুণগত অর্থায়ন ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে সেমিনার ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশ সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার হতে পারে ক্রীড়া সম্ভাবনার তীর্থ কেন্দ্র -এমপি কাজল লেইসার হোটেলারস অব বাংলাদেশ কক্সবাজার জোনের ইফতার ও মিলনমেলা বাঁকখালী নদীর তীর ফের দখল

হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় তরুণীর মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ১১৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

রুমি শংকর :
কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল কক্ষ থেকে ‘ঝুলন্ত অবস্থায়’ এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় কক্সবাজার শহরের কলাতলী হাঙ্গরমোড় ( ডলফিন মোড় ) সংলগ্ন আবাসিক হোটেল সী গাজীপুর এর ২০২ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

হোটেলের নিবন্ধন খাতায় উল্লেখিত তথ্য মতে, নিহত জেসমিন আক্তার (২৫) রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার জামাল রাজীব চৌধুরী।

হোটেল কর্তৃপক্ষের বরাতে মিজানুর রহমান বলেন, রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল সী গাজীপুরের কক্ষে এক তরুণীর মৃতদেহ দেখতে পাওয়ার খবরে পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে হোটেলটির ২০২ নম্বর কক্ষে ফ্যানের সাথে ওড়নার প্যাঁচানো অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়।

“ হোটেলের নিবন্ধন খাতায় নিহত তরুণীর নাম ও ঠিকানা উল্লেখ থাকলেও স্বাক্ষর নেই। তাই নাম ও ঠিকানা তা সঠিক কিনা পুলিশ নিশ্চিত নয়। ঘটনার পর থেকে হোটেলের ম্যানেজার আজিজুর রহমান এবং নিরাপত্তা প্রহরী ফোরকান আহমদ ওরফে ডিপজল পলাতক রয়েছে। “

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “ প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশের ধারণা। তারপরও এটি হত্যাকান্ড কিনা পুলিশ খতিয়ে দেখছে। “

হোটেল সী গাজীপুরের ভাড়াটে মালিক আব্দুল জব্বার বলেন, সোমবার বিকালে স্থানীয় এক মসজিদে তিনি আছরের নামাজ আদায় করতে যান। এসময় নিরাপত্তা কর্মি ফোরকান আহমদের সঙ্গে জেসমিন আক্তার হোটেল আসেন। পরে হোটেলটির ২০২ নম্বর কক্ষে ওই তরুণী একা উঠেন। “

“ মঙ্গলবার রাত ৯ টার দিকে নিরাপত্তা কর্মি ফোরকান আহমদ মোবাইল ফোনে কল দিয়ে আমাকে জানায় সে অসুস্থবোধ করছেন। রাতে দায়িত্ব পালন করা তার (ফোরকান) পক্ষে সম্ভব নয়। এর কিছুক্ষণ পর নিরাপত্তা কর্মি আবারও আমাকে কল করে জানায়, হোটেল কক্ষে অবস্থান করা তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে বিষয়টি আমি পুলিশ ও হোটেল মালিক নেতাদের অবহিত করি। “

ঘটনাস্থলে পুলিশ আসার আগেই হোটেল ম্যানেজার আজিজুর রহমান এবং নিরাপত্তা কর্মি ফোরকান আহমদে পালিয়ে যায় বলে জানান হোটেলটির এ ভাড়াটে মালিক।

নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।


আরো বিভিন্ন বিভাগের খবর