শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সৈকতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নিউজ রুম / ২০৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ছবি: সংগ্রহীত

বিডি প্রতিবেদক :

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তানভিরুল হক তানিম (১৪)  নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (৪জুলাই) বিকেল ৪টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী হলেন, কক্সবাজার সদর  উপজেলার বাস টার্মিনাল এলাকার নুরুল ইসলাম ভোট্টুর ছেলে ও শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ৭ম শ্রেণীর ছাত্র। এসময় মাহিম নামের আরও একজনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ । সোমবার দুপুরে সদর উপজেলার টার্মিনাল  এলাকা থেকে স্কুল  পড়ুয়া বন্ধুরা  মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সৈকতে ফুটবল খেলার পর বন্ধুরা মিলে সাগরে গোসলে নামে। গোসলের এক পর্যায়ে টিউব উল্টে দুই বন্ধু সাগরে ভেসে যেতে থাকে। পরে চিৎকার করলে  লাইফ গাট কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করেন। এসময় মাহিম নামের একজনকে উদ্ধার করতে পারলেও অপরজন তানভিরুল তানিমকে সাগরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির ৪০ মিনিট পর পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে  কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর