শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

কমান্ডার সহ ৪ আরসা সন্ত্রাসী আটক বিদেশি পিস্তল আগ্নেয়াস্ত্র গুলি বিস্ফোরক দ্রব্য উদ্ধার

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ইকরাম চৌধুরী :
কক্সবাজারের উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের সাথে মিয়ানমারের রাখাইন ষ্টেটের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। রাতভর অভিযান শেষে এক কমান্ডার সহ ৪ আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব ১৫। এসময় আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল সহ চার আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ কার্তুজ গুলি এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে।

আগামী জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে আইনশৃংখলা বাহিনী ব্যস্ত থাকবে এই সুযোগে আরসার সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে বড়ো ধরনের জমায়েত এবং নাশকতা সৃষ্টির জন্য পরিকল্পনা করছিল এই সংবাদ পেয়ে র্যাব এই অভিযান চালায়।

গতকাল সোমবার মধ্য রাতে র্যাব এই অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন র্যাব ১৫ এর অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

আজ মংগলবার সকাল সাড়ে এগারোটায় র্যাব ১৫ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লে কর্নেল এইচ এম সাজ্জাদ জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৫ এর একাধিক টিম গতকাল সোমবার রাতে উখিয়া উপজেলার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে নামে। এসময় র্যাবের দল আরসা সন্ত্রাসীদের একটি আস্তানা ঘিরে ফেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাব সদস্যরা পাল্টা ফাঁকা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় আরসার এক কমান্ডার সহ ৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরে র্যাব সদস্যরা আরসার আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ৪টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ কার্তুজ গুলি এবং গুলির খোসা উদ্ধার করে।

গ্রেফতার আরসা কমান্ডারের নাম মো ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস। সে আরসার হিসাব শাখার প্রধান বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পে বড়ো ধরনের অস্থিরতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে তারা ঐ আস্তানায় জমায়েত হয়েছিল বলে র্যাবের এই কর্মকর্তা জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর