শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

সাগর পথে অবৈধভাবে তেল পাচারের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন

নিউজ রুম / ১৭৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

সাগরপথে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। একযোগে সকল পেট্রোল পাম্প ও ট্রলারে তেল বিক্রি করা নদীর মোহনায় ভাসমান তেলের পাম্পগুলোতে ( বার্জ ) অভিযান চালানো হচ্ছে। অবৈধ পন্থায় কোন পাম্প তেল বিক্রি করছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে অভিযানে।

বৃহস্পতিবার দুপুরে মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে বাকখালী নদীর মোহনায় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ( এডিএম ) মো. ইয়ামিন হোসেন।
তিনি জানান, তেল পাচাররোধে পুরো জেলায় একযোগে অভিযান শুরু করেছে তারা। অভিযানে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। কক্সবাজারে প্রতিমাসে পেট্রোল পাম্পগুলোতে কি পরিমাণ জ্বালানি তেল মজুদ করা হয় তার কোন তথ্য নেই জেলা প্রশাসনের কাছে। যার কারণে কোন কোন পেট্রোল পাম্প গত দুই মাসে সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুদ এবং বিক্রি করেছে সেটার কোন হিসাব নেই কোথাও।
ইয়ামিন হোসেন জানান, পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে তারা যোগাযোগ করেছে, শীঘ্রই তারা তালিকাটি হাতে পাবেন, তালিকাটি পেলে তেল পাচারের সাথে জড়িত পাম্পগুলোকে সনাক্ত করতে সহজ হবে তাদের।
ফিশিং ট্রলারে তেল বিক্রি করা পাম্পগুলোর মালিক ও জেলেরা বলছেন, মূলত পাচারকারীরা বিভিন্ন পেট্রোল পাম্পের সাথে চুক্তি করে তেলগুলো পাচার করে। এর সাথে জেলে বা নদীর মোহনার ভাসমান পাম্পগুলো জড়িত নয়।
কক্সবাজারে হঠাৎ মিয়ানমারে জ্বালানি তেল পাচার বেড়ে গেছে। গত কয়েকদিনের ব্যবধানে কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে ১০ হাজার লিটারেরও বেশি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


আরো বিভিন্ন বিভাগের খবর