শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

চকরিয়ায় সাবেক এমপির চিংড়ী ঘেরে ডাকাতি: ১৪ লাখ টাকার মালামাল লুট

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক,চকরিয়া :
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক চকরিয়া-পেকুয়ার এমপি মোহাং ইলিয়াছের চিংড়ী ঘেরে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩ টায় চিংড়ী জোন চরন্দ্বীপ মৌজার ১৮ দাগের বর্তমান সরকারী দলীয় এমপি জাফর আলমের চিংড়ী ঘের সংলগ্ন চিংড়ী ঘেরে ডাকাতির এ ঘটনায় ১৪ লক্ষাধিক টাকার চিংড়ী ও অন্যান্য মাছ লুট করে ডাকাতরা।
এ ব্যাপারে চিংড়ী ঘেরের মালিক জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক চকরিয়া-পেকুয়ার এমপি মোহাং ইলিয়াছে সাংবাদিকদের বলেন, চিংড়ী জোন চরন্দ্বীপ মৌজার ১৮ দাগে বর্তমান সরকারী দলীয় এমপি জাফর আলমের চিংড়ী ঘের সংলগ্ন ২০ একরের চিংড়ী ঘের রয়েছে তাঁর। এখন সমুদ্রে জো’ চলছে। রাতভর মাছ ধরার পরে ঘেরের শ্রমিকরা জোয়ারের সময় বিশ্রাম নিচ্ছিল। এমতাবস্থায় মুখোশপরা ১৫/২০জন অস্ত্রধারী সন্ত্রাসী ইঞ্জিন চালিত বোটে করে চিংড়ী ঘেরে চড়াও হয়ে অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি পুর্বক মারধর করে হাত-পা রশি দিয়ে বেঁধে ঘের থেকে ২৫ মন বাগদা, ৩০ মন রকমারী মাছ জাল ও সরঞ্জামাদি বোটে তুলে নিয়ে ফাঁকা গুলি বর্ষন করতে করতে আঁধারে মিলে যায়। এ ব্যাপারে ডাকাতি মামলার প্রক্রিয়া চালাচ্ছেন বলেও সাংবাদিকদের জানান তিনি। তিনি দাবী করেন, কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে গতকাল চকরিয়া উপজেলা চত্ত্বরে আয়োজিত পথসভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এবং তেল সহ দ্রব্যমুল্যের উর্ধ্বগতি নিয়ে বক্তব্য রেখেছি। হয়ত তার প্রতিক্রিয়া স্বরুপ সরকার দলীয় এক নেতার ইন্দনে ডাকাতির এ ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘের ডাকাতির খবর সাবেক এমপি ইলিয়াস মুটো ফোনে জানিয়েছিল তবে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাইলে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন ওসি।


আরো বিভিন্ন বিভাগের খবর