শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

সীমান্তে পড়ে রয়েছে অজ্ঞাত মরদেহ

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পড়ে রয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকেও উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল এলাকায় সীমান্ত ঘেষে মরদেহটি পড়ে রয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান,   মঙ্গলবার এই পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তবে সেখানে ২ নারী এবং ২ শিশুও ছিল। সেদিন গোলাগুলিতে উত্তপ্ত ছিল সীমান্ত এলাকাটি। হয়ত সেদিনের গোলাগুলিতে ওই যুবক নিহত হয়। এরপর থেকে ওই এলাকায় চলাচল সীমাবদ্ধ ছিল। পরে বৃহস্পতিবার রাতে এলাকার লোকজন মরদেহটি দেখতে পায়। মরদেহ মিয়ানমারের কারো বলেও মন্তব্য করেন তাঁরা।
উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, সীমান্তে আমরা যেতে পারিনা। তাই মরদেহ এখনো উদ্ধার করতে পারিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর