শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

মিয়ানমার থেকে প্রবেশ করা সেই ২৩ উগ্রপন্থী কারাগারে

নিউজ রুম / ১৩৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পেরিয়ে আগ্নেয়াস্ত্রসহ বাংলাদেশের গ্রামে প্রবেশ করা মিয়ানমারের সেই ২৩ উগ্রপন্থী কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন উখিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা সাত্তার। এর আগে দুপুরে তাদেরকে উখিয়া আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
উখিয়া থানা পুলিশ থেকে প্রাপ্ত তথ্যমতে, গেল ৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার) উখিয়ার পালংখালী ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে রহমতের বিল গ্রামে অনুপ্রবেশ চেষ্টা করে মিয়ানমারের অস্ত্রধারী কিছু উগ্রপন্থী। তখন তাদেরকে ধাওয়া করে ৪টি আগ্নেয়াস্ত্র ২৩ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে গ্রামবাসী। এরপর থেকে তারা বিজিবির জিম্মায় ছিলো। পরে ১০ ফেব্রূযারী বিজিবির এক সদস্য বাদী হয়ে তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় শনিবার তাদের আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ।
এবিষয়ে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, সেই ২৩ মিয়ানমারের উগ্রপন্থীদের শনিবার দুপুরে আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে রিমান্ড শুনানি হয়নি। পরবর্তী দিন ধার্য্য করে আদালত তাদেরকে কক্সবাজার কারাগারে পাঠানোর নির্দেশ দেয় । পরে শনিবার সন্ধ্যায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর