শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

সাড়ে ৩ কেজি আফিমসহ যুবক আটক

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

রহমান তারেক :
বান্দরবানের লামা থেকে ৩ কেজি ৬০০ গ্রাম আফিমসহ হ্লামং মারমা নামের একজনকে আটক করেছে র‍্যাব। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইয়াংছা ছোটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হ্লামং মারমা (৩৮) ওই এলাকার মংচাই মারমার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে হ্লামং মারমার বাড়িতে অভিযান চালানে হয়। এসময় তার বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে বিশেষ কায়দায় ব্যাগে লুকায়িত ৩ কেজি ৬০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ আফিম এর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা।
আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, ২০২৩ সালে র‌্যাব-১৫ কর্তৃক বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানের মাধ্যমে অন্যান্য মাদকের পাশাপাশি সর্বমোট ১৪ কেজি ৮৪৫ গ্রাম আফিম উদ্ধার করা হয়।
###


আরো বিভিন্ন বিভাগের খবর