শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

৩২৬ বিজিপি’র বায়োমেট্রিক সম্পন্ন

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)‘র  চার সদস্য ব্যতিত বাংলাদেশে আশ্রয় নেয়া বাকি ৩২৬ জন সদস্যের বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তালিকা তৈরি করেছে প্রশাসন। তাদেরকে মিয়ানমারের ফেরত পাঠানোর অংশ হিসেবে এই তালিকা তৈরি করা হয়েছে।

গত রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত কক্সবাজার পাসপোর্ট কার্যালয়ের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহকারীরা দুটি দলে বিভক্ত হয়ে এই ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে। এদের মধ্যে একটি দল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে আশ্রিত ১৬০ জন  বিজিপি সদস্যের এবং অপর দল কক্সবাজারের টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে আশ্রিত ১৬৬ জন বিজিপি সদস্যের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে।  পরে দল দুটি তালিকা তৈরি  বিজিবি ও জেলা প্রশাসনকে হস্তান্তর করে।

এবিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, আশ্রিত বিজিপি সদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর