শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

আন্তর্জাতিকভাবে পুরস্কার পেল সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ

নিউজ রুম / ২৯৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

দেশের পর্যটনে বড় অবদান রাখা সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজ আন্তর্জাতিকভাবে বড় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠান দুইটি এবার আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (সাটা) ২০২৪-এ পুরুস্কৃত হয়েছে।
সায়মন বিচ রিসোর্টকে “লিডিং বিচ রিসোর্ট” এবং সায়েমান হেরিটেজকে “লিডিং হেরিটেজ হোটেল” হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
বাংলাদেশের আতিথেয়তা খাতে বিশ্বমানের সেবা প্রদানে সায়মনের নেতৃত্ব ও কর্মকাণ্ড প্রশংসিত হওয়ায় তাদের এই সম্মাননা প্রদান করে সংস্থাটি।
এই অসাধারণ অর্জনের পাশাপাশি, সায়মন বিচ রিসোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার মি. পুবুদু ফার্নান্দোকে দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজার হিসেবে সম্মানিত করা হয়েছে।
এই সাফল্য সায়মন গ্রুপের উন্নত আতিথেয়তা এবং অতিথিদের জন্য ব্যতিক্রমী সেবা প্রদানের অঙ্গীকারের প্রতিফলন। সায়মন কর্তৃপক্ষ তাদের অতিথি ও টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যাদের প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত কক্সবাজারে ব্যাক্তি মালিকানাধীন প্রথম ৫ তারকা হোটেল সায়মন।  এ দুইটি প্রতিষ্ঠান বাংলাদেশের পর্যটন ছাড়িয়ে বিদেশের মাটিতেও কক্সবাজারের পরিচয় উজ্জল করছে। সায়মন পরিবারের নতুন সংযোজন ‘সায়মন হেরিটেজ’। হোটেলটির নান্দনিকতা ইতিমধ্যে দেশী-বিদেশী পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই পুরস্কার লাভ করার মাধ্যমে এটিও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেল।
এবিষয়ে সায়মন বিচ রিসোর্ট ও সায়মন হেরিটেজের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উর রহমান বলেন- এ সাফল্য শুধু সায়মন পরিবারের নয় এটি কক্সবাজারবাসীরও অর্জন। যাদের ভালোবাসায় আজ প্রতিষ্ঠান দুইটি কক্সবাজারের নাম আন্তর্জাতিক অঙ্গণে তুলে ধরছে। তিনি সায়মনের সেবা গ্রহণকারী সকল পর্যটকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লখ্য যে- আন্তর্জাতিকভাবে স্বীকৃতিই নয় সায়মন বিচ  রিসোর্ট দেশের অর্থনীতিতেও বড় অবদান রেখেছে। গেল অর্থ বছরেও কক্সবাজারের সর্বোচ্চ ভ্যাটদাতা প্রতিষ্ঠান হিসেবে এনবিআর কর্তৃক স্বীকৃতি লাভ করে।


আরো বিভিন্ন বিভাগের খবর