শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

মালয়েশিয়া বলে ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে রেখে পালালো দালালরা

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

তুহিন তুষার :

মাছ ধরার ট্রলারে শতাধিক রোহিঙ্গাকে বঙ্গোপসাগরে ১০ দিন ঘুরিয়ে মালেয়শিয়া পৌছেঁছে জানিয়ে কক্সবাজারের ইনানী সৈকতে শতাধিক রোহিঙ্গাকে নামিয়ে দিয়ে পালিযে গেছে দালালরা
সোমবার (১৪ অক্টোবর) সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৬ রোহিঙ্গাকে আটক করার পর এমন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, ভোর ৪ টার দিক প্রায় শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ে আসতে দেখে অবাক হন। ওইসময় কোস্টগার্ডের স্টেশনে খবর দেয় স্থানীয়রা। কিন্তু তাৎক্ষনিক কোন কার্যক্রম পরিচালনা করেনি।  এই সুযোগে কমপক্ষে ৭০ জন রোহিঙ্গা অন্যত্র চলে যায় বলে দাবী করেছে স্থানীয়রা।
পরে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ইনানী সৈকতে অবস্থানরত ২৬ জনকে আটক করে, যারা বর্তমানে হেফাজতে রয়েছে কোস্টগার্ড স্টেশনে।
আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম (২৪) বলেন, ” আমরা মালেয়শিয়া যাবার উদ্দেশ্যে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম, মায়ানমারের নৌবাহিনী জল সীমা অতিক্রমের সময় বাধা দেয়। মাঝি বোট ঘুরিয়ে ফেলে এদিকে চলে আসে এবং আমরা সাগরের মাঝে ১০ দিন ছিলাম। পরে মালেয়শিয়া চলে এসেছি বলে আমাদেরকে এখানে নামিয়ে দেন দালালরা।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম বলেন, দালালদের চিহ্নিত করে  এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রযেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর