শিরোনাম :
কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা

দৈনিক প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের বাবা আর নেই

নিজস্ব প্রতিবেদক / ১৯৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
দৈনিক প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের বাবা ও প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানার শ্বশুর জালাল উদ্দিন আহমেদ (৮৭) আর নেই। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ২৫ মিনিটের সময় বার্ধক্য জনিত কারণে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক অনুগ্রহী রেখে গেছেন।
দৈনিক প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনের বাবা ও প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানার শ্বশুর জালাল উদ্দিন আহমেদ কক্সবাজারের টেকনাফ কলেজের পরিচালনা পরিষদের সাবেক সদস্য, এজাহার বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সহসভাপতি, টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের সহ-সভাপতি, নতুন পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও টেকনাফ দলিল লেখক সমিতির সভাপতি ছিলেন।
শুক্রবার জুমার নামাজের পর বেলা আড়াইটার দিকে টেকনাফ নতুন পল্লানপাড়া পলিটেকনিক্যাল স্কুল সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর