শিরোনাম :
বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা

বিকাশের দোকান চুরিতে ২লাখ ৭০হাজার টাকা উধাওঃব্যথার ওপর সংবাদকর্মী ব্যথা

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাস-স্টেশনের দক্ষিণে কবরস্থান সংলগ্ন গোলাম ছোবহান মার্কেটের নুরা টেলিকম সেন্টার নামক বিকাশ,নগদ,ও রকেট ব্যবসায়ীর দোকান থেকে পরিকল্পিত ভাবে তালা ভেঙ্গে নগদ ২লাখ ৭০ হাজার টাকা নিয়ে যান সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের লোকেরা।
ঘটনা গত ৯ অক্টোবর (বুধবার) মাগরিবের নামাজের সময় র্দুঘটনা ঘটেছে।পরে খবর পেয়ে ছুটে যান পরিচিত স্হানীয় দুইজন সংবাদকর্মী।এমন সময় সিসি ক্যামেরা ফুটেজ দেখে তারা চোর চিনেন বলে তারাও নিল ৮হাজার টাকা।
ভুক্তভোগী দোকান নুর মোহাম্মদ (৩০) ডুলাহাজারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের নুর আলমের ছেলে।
তিনি আক্ষেপ করে জানান-গত ৯ অক্টোবর বিকেল ৪টা ৫০ মিনিটের সময় নেভিব্লু রংয়ের শার্ট পরিহিত আনুমানিক ২৪বছর বয়সী এক লোক আমার দোকানে এসে বলে আমার বিকাশ এজেন্টে কিছু টাকা আসবে।তা বলার পর ছেলেটি ঘুরাফিরা করতে থাকে।এমতাবস্থায় মাগরিবের আজান দিলে,প্রতিদিন ন্যায় আমি ক্যাশ তালা বদ্ধ করে মসজিদে নামাজ পড়তে যায়।নামাজ শেষে এসে দেখি ক্যাশ খোলা।তখন চেক করে দেখলাম,আমার ব্যবসার সবটাকা নিয়ে ছেলেটি উধাও।পরে পাশ্ববর্তী সিসি ক্যামেরার ফুটেজ চেক করে ছবি বের করি।তারপর চকরিয়া থানায় গিয়ে একটি ২/৩জন লোককে অজ্ঞাত দিয়ে এজাহার দায়ের করি।কিন্তু এখনো কোন খদিজ বা প্রশাসনিক সহযোগিতা পেলাম না।
আমার ব্যবসার টাকা হারানোর টেনশনে পরিচিত স্হানীয় দুইজন সংবাদকর্মী এসে চোরের ভিডিও ফুটেজ দেখে বলেন,আমরা তাকে চিনি,কৌশলে তাকে ধরতে সোর্স দিতে হবে।তার জন্য টাকার প্রয়োজন বলে তারাও নগদ ৮ হাজার টাকা নিয়ে উধাও। তাদেরও দেখা নেই।ফলে আমাকে টাকা হারানোর ব্যথার ওপর ব্যথা দিল ওই সংবাদকর্মী। এখন মনে হচ্ছে তারাও দোকান চুরি করা লোকের সাথে সম্পৃক্ততা রয়েছে। আমি প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছেন বলে জানান ব্যবসায়ী নুর মোহাম্মদ।


আরো বিভিন্ন বিভাগের খবর