শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের ৩ দিনের প্রতিযোগিতা শেষ : পুরস্কার প্রদান ২৯ আগস্ট

নিউজ রুম / ৩৮২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বিডি প্রতিপাদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামীলীগ আয়োজিত শিক্ষার্থীদের জন্য ৩ দিনের প্রতিযোগিতা শেষ হয়েছে।
শনিবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এর শেষ হয়।গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) কক্সবাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আবৃত্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছিল এ প্রতিযোগিতা। শুক্রবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা।
তিন দিনের এসব প্রতিযোগিতায় সার্বিকভাবে দায়িত্ব পালন করেন, কক্সবাজার পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম, সাধারন সম্পাদক উজ্জ্বল কর, পৌর আওয়ামীলীগ সেতা সাইফুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, এড. রিদুয়ান আলী, প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক সত্যপ্রিয় চৌধুরী দোলন, সদস্য সচিব ওয়াহিদ মুরাদ সুমন, মেজবা উদ্দিন কবির, ফয়সল হুদা, সোহেল রানা, মোঃ আবদুল্লাহ।
আগামি ২৯ আগস্ট বিকাল ৩ টায় কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে জাতীয় শোক দিবস উদযাপন পরিষদ, কক্সবাজার আয়োজিত ‘চিরন্তন বঙ্গবন্ধু বাংলার দূত..’ শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

##


আরো বিভিন্ন বিভাগের খবর