শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিয়ানমারের আরও ৫ বিজিপির টেকনাফে অনুপ্রেবেশ

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৫ সদস্য বাংলাদেশে ঢুকে আশ্রয় নিয়েছেন। পরে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি’র) হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রবিবার ( ১৪ এপ্রিল) রাত আনুমানিক ১১ টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের খারাংখালি পয়েন্ট দিয়ে  ঢুকেছেন বলে  জানা গেছে।

জানা গেছে,মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি (এএ) ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে চলছে সংঘাত। এ কারনে সীমান্তের ওপার থেকে টেকনাফ সীমান্তে থেমে থেমে ভেসে আসে মর্টারশেল ও ভারী গোলার বিকট শব্দ।এর মধ্যেই গতকাল রবিবার সকালে নতুন করে ৯ জন বিজিপির সদস্য টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে ঢুকে পড়েছিল।পরে একই দিন রাত ১১ টার দিকে খারাংখালি সীমান্ত পয়েন্ট দিয়ে আরও ৫ জন বিজিপির সদস্য ঢুকে পড়লে তাদেরকে বিজিবি’র সদস্যরা নিরস্ত্র করেন।পরে তাদেরকে বিজিবি’র হেফাজতে নেন।বর্তমানে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে  মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর ১৪ জন বিজিপির সদস্য, বিজিবির তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন ( ২ বিজিবির)  অধিনায়ক লে: কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন,রবিবার সকালে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ( বিজিপির) ৯ জন সদস্য টেকনাফের হোয়াইক্যং সীমান্তে অনুপ্রবেশ করে,পরে একই দিন গভীর রাতে আরও ৫ জন বিজিপির সদস্য খারাংখালি সীমান্ত পয়েন্ট দিয়ে ঢুকেন।পরে তাদেরকে নিরস্ত্র করা হয়।এরপর তাদেরকে বিজিবি’র হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও মিয়ানমারের রাখাইনের আরাকান আর্মি( এএ)  ও দেশটির নিরাপত্তা বাহিনীর  মধ্যেই চলা সংঘাতের মধ্যে ঘুমধুম উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে ৩৩০ জন এবং নাইকংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে ১৮০ জন মিয়ানমারের বিজিপি সেনা ও অন্যান্য বাহিনীর সদস্য আশ্রয় নিয়েছিল।পরবর্তীতে ৩৩০ জনকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছিল। এ ছাড়া নাইকংছড়ি বিজিবি হেফাজতে রয়েছে ১৮০ জন সদস্য।

 


আরো বিভিন্ন বিভাগের খবর