শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস

নিউজ রুম / ৩৩২ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার, কক্সবাজার মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) মহোদয়।
বর্ণাঢ্য কুচকাওয়াজে কক্সবাজার জেলার পুলিশ দল, আনসার দল, ফায়ার সার্ভিস দল, কক্সবাজার সরকারি কলেজ বিএনসিসি ও কক্সবাজার ভিক্টোরিয়া একাডেমি বিএনসিসি দলের অংশগ্রহণে কুচকাওয়াজ প্যারাডের অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়।
কুচকাওয়াজ শেষে আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলাম, কক্সবাজার, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) মোঃ শাকিল আহমেদ, কক্সবাজার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) কক্সবাজার, মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, কক্সবাজার, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), অলক বিশ্বাস, কক্সবাজার সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর