শিরোনাম :
মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ

পেকুয়ায় সাবেক ভাইস চেয়ারম্যানের নির্মাণাধীন দোকান ঘর সীলগালা

নিউজ রুম / ১৯৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

পেকুয়ার প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইদ্রিস বাদশাহ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) বেশ কয়েক বার অভিযান পরিচালনা করে নির্মাণ কাজ বন্ধ করে দিলেও
গত পনেরো দিন ধরে শ্রমিক দিয়ে ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।

খবর পেয়ে শনিবার (২০ এপ্রিল) বিকেলে সেখানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রূম্পা ঘোষ। এসময় নির্মাণাধীন ভবন ও দোকান ঘর সীলগালা করে দেওয়া হয়েছে।

জানা গেছে, পেকুয়া বাজারের পশ্চিম পাশে সরকারি জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করে আসছিলেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইদ্রিস বাদশাহ । ভবন নির্মাণের দেখভাল করছিলেন তার ছেলে শহিদুল ইসলাম ।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ বলেন, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের খবর পেয়ে সেখানে কয়েক বার অভিযান চালিয়ে নির্মাণ কাজ না করতে নির্দেশ প্রদান করি। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিল তারা , আজকে অভিযান পরিচালনা করে নির্মাণ কাজ বন্ধ করে দোকান ঘর সীলগালা করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারী জায়গা দখল করে ভবন নির্মাণ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর