শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী

নিউজ রুম / ১৮১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী পেনি  অং। এসময় অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের পাশে আছে। আন্তর্জাতিক সম্প্রদায়কেও রোহিঙ্গা শরনার্থীদের সহায়তায় পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এসময় তিনি রোহিঙ্গা শরনার্থীদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাশনের গুরুত্ব দেন। পররাষ্ট্র মন্ত্রী রোহিঙ্গা শরনার্থীদের কর্মদক্ষতা ও শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।

আজ বুধবার সকালে উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি বেসরকারি সংস্থা ও বাংলাদেশ সরকারের উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রী পেনি অং এসব কথা বলেন।

আজ বুধবার সকালে একটি ইউ এস বাংলার একটি  ফ্লাইটে করে ঢাকা থেকে কক্সবাজারে এসে সরাসরি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে পৌঁছান অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী। তিনি ১৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়নের দেয়া তথ্যে জানা গেছে সকাল ১০টার দিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে পৌঁছে। ৮ নম্বর ওয়েস্ট ক্যাম্পে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রীকে রোহিঙ্গা শরনার্থী ও ক্যাম্প ব্যবস্হাপনা সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফ করেন সরকারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশ কার্যালয় ও জাতিসংঘ শরনার্থী কমিশনের কর্মকর্তারা।

পরে পররাষ্ট্র মন্ত্রী ১৮ নম্বর ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা কালচারাল সেন্টার পরিদর্শন করেন। এসময় কালচারাল সেন্টারে একদল রোহিঙ্গা তাদের ভাষায় গান পরিবেশন করেন। এরপর  অস্ট্রেলিয়ান প্রতিনিধি দল ক্যাম্পের চিকিৎসা সেবা ও রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

দুপুরে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রী শরনার্থী ক্যাম্পে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা কার্যক্রম এবং বেসরকারি সংস্থা পরিচালিত কমিউনিটি মাল্টিপল এক্টিভিটি সেন্টার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র মন্ত্রী জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তা সরকারের উর্ধতন কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর