শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় প্লাস্টিক ও পলথিন ব্যবহার বন্ধে প্রশাসনের বিশেষ অভিযান, অর্থদণ্ড

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি ;
কক্সবাজারের পেকুয়ায় প্লাস্টিক ও পলিথিন ব্যবহার বন্ধে ও পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ জুলাই)  বিকেলে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার ও পেকুয়া চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী প্লাস্টিক ও পলিথিন ব্যবহার ও বিক্রিয়ের দায়ে ভ্রাম্যমান আদালত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে পেকুয়া বাজার আলউল অটো রাইচ মিলকে ২০ হাজার, পলথিন ব্যবসায়ী শাহাদাত হোসেনকে ১০ ও নুরুল হোছাইনের মুদি দোকানে ৩ হাজার মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এ বলা হয়েছে ধান,চাল,গম,চিনি,ভুট্টা, সারসহ ১৭ টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে অন্যতায় সর্বোচ্চ শাস্তি এক বৎসর কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ড কার্যকর করা হবে।
দন্ডপ্রাপ্ত প্রতিষ্টান ও ব্যবসায়ীরা এ আইন লঙ্ঘন করে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার ও বিক্রিয়ের দায়ে অর্থদন্ড প্রদান করা হয়।  আগামীতে এধরনের অভিযান অব্যহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর