শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করছে কক্সবাজার পৌরসভা

নিউজ রুম / ২১৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে কক্সবাজার পৌরসভা। এরমধ্যে সকাল ৮টায় খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্যের শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপন এবং আলোচনা সভা ছাড়াও কাঙ্গালী ভোজের আয়োজন করে সরকারি এই প্রতিষ্ঠানটি।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে পুরো আয়োজন সম্পন্ন হয়।
এর আগে পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর এম.এ মনজুর ও সালাউদ্দিন সেতুসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সকালে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কক্সবাজার জেলা ও পৌর শাখার পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কানিজ ফাতেমা আহমেদ, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ মোহাম্মদ রেজওয়ান হায়াত, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কাঙ্গালী ভোজে অংশ নেন।


আরো বিভিন্ন বিভাগের খবর