শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

টেকনাফ বিজিবির অভিযান ২৮, কোটি ৭৫ পাচাত্তর লক্ষ্য টাকার ২৯.১৫ কেজি স্বর্ণালংকার সহ আটক -২

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শহীদ উল্লাহ টেকনাফ :

কক্সবাজার টেকনাফে ১০ আগস্ট টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান পরিচালনা করে দুইজন আসামীসহ ২৮, কোটি ৭৫ পাচাত্তার লক্ষ্য টাকা মূল্যের ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং বাংলাদেশী নগদ ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা করেছে ।

গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ ফুলের ডেইল নামক গ্রামে মায়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়ীতে লুকায়িত রেখেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের চোরাচালান প্রতিরোধ টহলদল দ্রুত উত্তর ফুলের ডেইল গ্রামে অবস্থান কালে সন্দেহভাজন বাড়ীটিতে এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ঘেরাও করে তল্লাশী অভিযান পরিচালনা করে।

কিন্তু বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উক্ত বাড়ীতে অবস্থানরত সন্দেহভাজন দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল উক্ত চোরাকারবারীদের দুইটি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়।

তারা হলেন উখিয়া ১৩ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের, মৃত লিয়াকত আলীর পুত্র ইয়াহিয়া খান (৪৫)
মায়ানমার সুইজা, মংডু এলাকার মৃত মীর আহমেদ এর পুত্র
আনোয়ার সাদেক (৪০)।

আটককৃতদের ব্যাগের ভিতর থেকে ২৮, কোটি ৭৫ পাচাত্তর লক্ষ্য টাকা মূল্যের ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং বাংলাদেশী নগদ ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার এবং বাংলাদেশী টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায় জমা রাখা হবে।
আটককৃত ২ জন আসামীর বিরুদ্ধে সরকারী কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরো বিভিন্ন বিভাগের খবর