শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

টেকনাফে ‘বসত ভিটায় বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে বন্যহাতির মৃত্যু

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শহীদ উল্লাহ টেকনাফ :
টেকনাফে ‘বসত ভিটায় বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫ টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোনারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম।
মৃত হাতিটি পুরুষ জাতের এবং আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর।
স্থানীয়দের বরাতে সরওয়ার আলম বলেন, শুক্রবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কোনারপাড়ায় স্থানীয় গহীন পাহাড় থেকে একটি বন্যহাতি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। একটি হাতিটি জনৈক মো. হোসেনের বসত ভিটায় আসলে আচমকা মাটিতে পড়ে গিয়ে চটপট করতে থাকে।
“ স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে যান। এসময় স্থানীয়রা সেখানে হাতিটিকে তার প্যাঁচানো অবস্থায় বিদ্যুতের শকের আগুন দেখতে পায়। পরে গৃহকর্তার ঘরে বিদ্যুতের স্লুইচ বন্ধ করে দেন। এক পর্যায়ে হাতিটি মারা যায়। “
বনবিভাগের এ কর্মকর্তা বলেন, “ সকালে স্থানীয়দের কাছ থেকে খবরটি শোনার বনবিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে কিছু বৈদ্যুতিক তার পাওয়া গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শক লেগে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। “
সরওয়ার আলম জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয় ভেটেনারি সার্জন বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তার পৌঁছে ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি জানান, হাতিটি মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাতিটির ময়নাতদন্ত শেষে স্থানীয়ভাবে মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান সরওয়ার।


আরো বিভিন্ন বিভাগের খবর