শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাগরে গোসলে নেমে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মৃতদেহ ২০ ঘন্টা পর উদ্ধার

নিউজ রুম / ১৯৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মৃতদেহ ২০ ঘন্টা পর উদ্ধার হয়েছে।
শনিবার সকাল ৬ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে বলে জানান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অজ্ঞলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
মৃত উদ্ধার আতহার নূর কাইফ (১৮) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে।
সে কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাতো ভাই ও খালাতো ভাইয়ের এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে আতহার নূর কাইফ ভেসে যায়।
স্থানীয়দের বরাতে মনজুর মোরশেদ বলেন, শুক্রবার সকালে সাগরে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্ধানে স্বজনদের পাশাপাশি লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মিদের তৎপরতা অব্যাহত ছিল।
“ শনিবার সকাল ৬ টায় সৈকতের কলাতলী পয়েন্টে জোয়ারের সময় একটি মৃতদেহ ভেসে আসে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি শনাক্ত করে। “
ট্যুরিস্ট পুলিশের এসপি জানান, মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর