শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

রামুতে বনবিভাগের আয়োজনে বিশ্ব হাতি দিবস পালিত

নিউজ রুম / ২০১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

এস এম হুমায়ুন কবির :
বিশ্ব হাতি দিবস উপলক্ষে কক্সবাজার উত্তর বনবিভাগের বাঁকখালি বন রেঞ্জের উদ্যোগে আজ ১৬ আগস্ট ১০ ঘটিকায় এক সেমিনার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বাঁকখালি বন রেঞ্জ অফিসার সরওয়ার জাহানের সভাপতিত্বে ঘিলাতলি বনবিট কর্মকর্তা গিয়াস উদ্দিনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক প্রান্তোষ চন্দ্র রায়।
সভাপতির বক্তব্যে বাঁকখালি বন রেঞ্জ অফিসার সরওয়ার জাহান বলেন,বিশ্ব দিবসে প্রধান অঙ্গীকার হউক হাতি সংরক্ষণে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।কোন ভাবে বন্য হাতি হত্যা কিংবা ক্ষতিসাধন করা যাবে না।বাঁকখালি বন রেঞ্জ অফিসার সরওয়ার জাহান আরো বলেন, পৃথিবী ব্যাপী হাতির অস্তিত্ব প্রায় বিপন্ন, কক্সবাজারে অধিকাংশ হাতির অভয়ারণ্য।হাতি কে সুরক্ষা করতে না পারলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে এতে কোন সন্দেহ নেই।তিনি হাতি সংরক্ষণে আরো সজাগ হওয়ার আহবান জানান।
প্রায় ২ শতাধিক স্হানীয় বিভিন্ন পেশার জনগোষ্ঠীর অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমদ, ঘিলাতলি বনবিট কর্মকর্তা গিয়াস উদ্দিন, কচ্ছপিয়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন, সংবাদকর্মী হাবিবুর রহমান সোহেল, জয়নাল আবেদিন টুক্কু প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশ্ব হাতি দিবস উপলক্ষে জনসচেতনতা মূলক বিশাল র্যালী ইউনিয়ন পরিষদ সম্মুখস্থ প্রধান সড়ক হয়ে গর্জনিয়া বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর