শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এল স্পিনার ডলফিন

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার সমুদ্র উপকূলের সোনারপাড়া সৈকতে আবারও ভেসে এল মৃত স্পিনার ডলফিন। আজ শুক্রবার বিকেল ৫ টার দিকে    ডলফিনটি ভেসে আসে বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের(বোরি)জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম।
তিনি জানান, মৃত ডলফিনটি সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের ক্যাম্পাসে রাখা হয়েছে। স্পিনার প্রজাতির ডলফিনটি ৮ ফুট দৈর্ঘ্য এবং ওজন ৯৫ কেজি। ধারণা করা হচ্ছে, ২৪ ঘন্টার মধ্যে ডলফিনটির মৃত্যু হতে পারে।
 তরিকুল ইসলাম বলেন, ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দাতগুলো সব ভোতা অবস্থায় আছে। পেটে কোনো রকম খাবার পাওয়া যায়নি।
শরীরেও পচনের চিহ্ন দেখা যায়নি জানিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে বয়স্কজনিত কারণে ডলফিনটি মারা গেছে।
এর আগে চলতি বছরের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সুগন্ধা,হিমছড়ি ও ইনানী সৈকতে পরপর দুটি ইরাবতী ও একটি হ্যাম্পব্যাক প্রজাতির ডলফিন এবং একটি বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী পরপইস ভেসে আসে। এ ছাড়া ২৫ ফেব্রুয়ারি হিমছড়ি সৈকতে ভেসে এসেছিল একটি ইরাবতী ডলফিন।
 ২০২৩ সালের ৩০ মার্চ সুগন্ধা পয়েন্ট সৈকতে একটি মরা ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। এর আগে একই বছরের ৮ ফেব্রুয়ারি ইনানীর হোটেল রয়েল টিউলিপ সংলগ্ন সৈকতে একই প্রজাতির মরা ডলফিন ভেসে আসে। ২০২২ সালের ২৩ আগস্ট ও ২০ মার্চ একই সৈকতে মরা ডলফিন ভেসে আসে। ২০২০ সালের এপ্রিল মাসের শুরুতেও টেকনাফ সৈকতে দুটি মরা ডলফিন ভেসে এসেছিল। ২০২১ সালের ৯ ও ১০ এপ্রিল পরপর দুইদিনে হিমছড়ি সৈকতে দুটি মরা তিমি ভেসে এসেছিল।#


আরো বিভিন্ন বিভাগের খবর