শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহিদুল হক

নিউজ রুম / ১৫৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:

সাত দিনের রিমান্ড শেষে সাবেক আইজিপি শহিদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গত ৪ সেপ্টেম্বর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে আজ বুধবার সকালে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর বায়েজীদ বোস্তামী।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৪ সেপ্টেম্বর তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওইদিন মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় আরেক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সুত্র : আমাদের সময়


আরো বিভিন্ন বিভাগের খবর