শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় লবণবোঝায় ট্রাকে পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

পেকুয়া প্রতিনিধি ;
পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় লবণবোঝায় ট্রাকে পিষ্ট হয়ে আব্দু ছালাম (৪০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
রোববার(২৯ সেপ্টেম্বর)  দুপুর আড়াটার দিকে পেকুয়া চৌমুহনী কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মগনামা সাব মেরিন সড়কের পেকুয়া চৌমুহনী কলেজ গেইট এলাকায় রাস্তা পারাপারের সময় পেকুয়া বাজার থেকে চট্টগ্রাম গামী একটি লবন বোঝাই ট্রাক ওই ব্যবসায়ীকে চাপা দেয়। এসময় ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের লোক এসে মৃত দেহ উদ্ধার করেন।
নিহত ব্যবসায়ী উপজেলার টইটং ইউনিয়নের ১নং ওয়ার্ড, বকসুমোড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে আব্দু ছালাম। স্থানীয়রা জানিয়েছেন প্রতিবন্ধী আব্দু ছালাম টইটং বাজারের মরিচ ব্যবসায়ী , আজ সকালে পেকুয়া বাজার থেকে মরিচ আনতে যায়। সে দুই সন্তানের জনক বলে জানা গেছে।
পেকুয়া থানা পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। ড্রাইভার হেলপার দু’জনই পলাতক রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, ট্রাকে পিষ্ট হয়ে একজনের মৃত দেহ পুলিশ উদ্ধার করে পরে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর