শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

সকড় সংস্কারের পূর্বেই ইটগুলো গায়েবঃ নীরব স্হানীয় প্রশাসন

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার,রঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্কুলপাড়ার গ্রামীণ সড়কটি সংস্কারের পূর্বেই সড়ক থেকে তুলে ফেলা ইটগুলো গায়েব করল পাশ্ববর্তী কয়েকটি পরিবারেরা।এবিষয়ে অভিযোগ উঠলেও নীরব ভূমিকায় স্হানীয় প্রশাসন। সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয়রা জানান-গত গ্রীষ্ম মৌসুমে ওয়ার্ড মেম্বার আব্দুল আউয়াল জনগণের সুবিধার্থে ইজিপিপি+ কর্মসূচীর লোক দিয়ে উচুঁ-বাঁকা সড়কটির ইট তুলে ফেলে মাটি কেটে প্রায় সাড়ে ৫ চেইন জায়গা সমান করেন।এমতাবস্থায় বর্ষা শুরু হলে সড়কে আর ইট বসানো সম্ভব হয়নি।সেই সুযোগে সড়কের পাশে জমিয়ে রাখা ইটের স্তুপ থেকে ইটগুলো নিয়ে যান স্হানীয় আমির হামজা,মনজুর আলম,হাবিবুর রহমান ও সাদ্দাম,শামশু উদ্দিনেরা। পরে সেই ইট দিয়ে কেউ গেইটের খুঁটি,কেউ সিঁড়ি,কেউ ছোটকাট দেওয়াল আর কেউ উঠানে বিছিয়ে দিয়ে গায়েব করল ইট।ঘুরেফিরে দেখলে এমন সত্যতা মিলেছে। তবুও স্হানীয় চেয়ারম্যান ও মেম্বারকে অবহিত করলেও তারা নীরব ভূমিকা পালন করেছেন। এবিষয়ে খুটাখালীর চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান বলেন-জনগণের সুবিধার জন্য সড়কটি সংস্কারের কাজ করার লক্ষে ইট খুলে সড়কের মাটি কেটে সমান করি।এর ফাঁকে কিছু ইট চুরি করে নিয়ে গেছে শোনেছি।তবে বাজেট পেলে সড়ক সংস্কার কাজ করবো। চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফকরুল ইসলাম বলেন-সড়ক সংস্কারের পূর্বেই জমিয়ে রাখা ইট চুরি করে নিজে প্রয়োজনে ব্যবহার করা অপরাধ। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর