শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বিভিন্ন দাবীতে কক্সবাজারে পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

চৌধুরী ইকরাম :

পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুত সমিতি একীভূতকরন এবং অভিন্ন চাকরি বিধি প্রনয়ন সহ বিভিন্ন দাবীতে কক্সবাজারে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

আজ সোমবার দুপুরে কক্সবাজার শহরের শহীদ মিনার চত্বরে কক্সবাজার পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা কর্মচারীরা এই মানববন্ধনে অংশ নিয়ে এই দাবী জানান।

মানববন্ধনে সমিতির কর্মকর্তারা জানান গ্রাহকদের সাথে সম্পর্কহীন অযোগ্য ও দুর্নীতিগ্রস্হ প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড মধয়সত্বভোগী হিসেবে শুধু মুনাফা ভোগ করে আসছে। মাঠ পর্যায়ে দেশের ৮০ টি পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা কর্মচারীরা বিদ্যুৎ গ্রাহকদের সেবা দিতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছে।

মানববন্ধনে বক্তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতির মধ্যকার বৈষম্য নিরসনে ৯ দফা দাবি বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন কক্সবাজার পল্লী বিদ্যুত সমিতির জিএম মকবুল আলম ডিজিএম আবুল বশর আজাদ নাজমুল হাসান সাদিকুল ইসলাম প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর