শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

অপহৃত শিক্ষককে ফিরে পেতে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের মানববন্ধন

নিউজ রুম / ২০২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

দেলোয়ার হোসেন :
কক্সবাজারের পেকুয়া থেকে নিখোঁজ শিক্ষককে ফিরে পেতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা।
মঙ্গলবার (১ অক্টোবর)  সকাল ৯ টায় পেকুয়া উপজেলার চৌমুহনী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, নিখোঁজ শিক্ষককের
ভাই চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রিয়াদুল ইসলাম,স্মার্ট স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মুজিবুল হক চৌধুরী,পেকুয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, রাজাখালী ফৈয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন, ছাত্র প্রতিনিধি হিরন সরওয়ার।

বক্তারা বলেন, নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও এখনও পর্যন্ত পেকুয়া সেন্ট্রাল স্কুলের শিক্ষক আরিফের সন্ধান মেলেনি।

তিনি নিখোঁজ হলেও পরে ৪০ লাখ টাকা মুক্তি পণ চেয়ে ফোন করে এতে আমরা বুজি নিচ্ছি তাঁকে পরিকল্পিত ভাবে অপহরণ করা হয়েছে।

আগামী ২৪ ঘন্টার মধ্যে অপহৃত শিক্ষককে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবী জানান।

বক্তারা শিক্ষক আরিফকে অপহরণে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

অন্যতায় আগামীতে অপহৃত শিক্ষককে ফিরে পেতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় উপজেলার সরকারি বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

গত ২৮ সেপ্টেম্বর রাত ৯ টায় পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের চৌমুহনী এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

অপহৃত শিক্ষক মোঃ আরিফ পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক, পেকুয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত বজল আহমদের ছেলে।

এ ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, তিন দিন আগে শিক্ষক অপহরণের বিষয়টি তাদের নজর এসেছে। পুলিশ ঐ শিক্ষককে উদ্ধারের জন্য জোর তৎপরতা চালাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর