শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

দেশের নানা খাতে সংস্কার কাজের পাশাপাশি এবার দ্বীপ উপজেলা মহেশখালীকে রক্ষার দাবীতে কক্সবাজারের জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করে দ্বীপের ১০ টি সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে দাবি তুলে ধরে স্মারকলিপি দিয়েছে মহেশখালী ছাত্র জনতার একটি প্রতিনিধি দল। গতকাল বুধবার দুপুর ১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রতিনিধি দলের পক্ষ থেকে মহেশখালীর জনমানুষের জনদুর্ভোগ লাঘবে মহেশখালী-কক্সবাজার ফেরিঘাটের অব্যবস্থাপনা দূরীকরণ ও খাল খনন করা, পাহাড় কাটা, অবৈধ ভাবে বালি উত্তোলন, প্যারাবন কাটা বন্ধ ও প্যারাবন সৃজন, মহেশখালী হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, অধিগ্রহণকৃত জমিতে শর্ত সাপেক্ষে চাষাবাদের ব্যবস্থা, সোনাদিয়া ইকো টুরিজম প্রকল্প বাতিল, অর্থনৈতিক অঞ্চলের লাগাম টানা, মহেশখালীর উত্তরে থানা, ফায়ার সার্ভিস স্থাপন, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের কারণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা, নিরাপদ পানির ব্যবস্থা করা, সরকারি অফিসের অনিয়ম দূর করাসহ নানা দাবী তুলে ধরেন মহেশখালীর ছাত্র জনতা। আলোচনা শেষে জেলা প্রশাসককে ১০ দফা দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করেন প্রতিনিধি দল।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন বলেন- ‘অভিযোগ কানে আসলেই অ্যাকশন। চিঠির জন্য অপেক্ষা করবোনা। ইতোমধ্যেই মহেশখালী ও কক্সবাজারে খাল খননের জন্য ড্রেজার আনা হচ্ছে। প্যারাবন নিধন, পাহাড় কাটা, বালু উত্তোলন সহ পরিবেশ বিধ্বংসী কাজে প্রশাসন জিরো টলারেন্স ভূমিকা পালন করবে। আপনাদের সকল দাবীর নোট নিয়েছি। সরকারের কাছে সব দাবী পৌছানো হবে। আশা করছি মহেশখালীর মঙ্গল হবে এমন কাজ করতে পারব।’


আরো বিভিন্ন বিভাগের খবর