শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

ছুরিকাঘাত করে পর্যটকের ক্যামেরা ছিনতাই :গ্রেফতার ৩

নিউজ রুম / ২২৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

বিড়ি প্রতিবেদক :
ছুরিকাঘাত করে পর্যটকের ক্যামেরা ছিনতাই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তিন যুবককে গ্রেফতার করেছে ট্যুরিষ্ট পুলিশ। ওই সময় ছিনতাইকৃত ক্যামেরাটিও উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত হোটেল মোটেল জোনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ধৃতরা হলেন, মোঃ ইয়াসিন, মোঃ রুবেল ও মোঃ ইব্রাহিম ওরফে সাগর। এরা সকলেই ১৮ থেকে ২২ বছর বয়সী।
ট্যুরিষ্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ২৩ আগষ্ট ঢাকার ধামরাই থেকে বেড়াতে এসে ৩৯ জন পর্যটক কটেজ জোনের হামজা রিসোর্টে উঠে। তাদের মধ্যে আব্দুল আলীম (৩০), সুভাষ (৩২), ও সুমন (২৫) ভোর সাড়ে ৫ টায় সমুদ্র সৈকতে যাচ্ছিল। এদের সুমন একটু সামনে হাটছিল। তিনি সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের ছাতা মার্কেটের সামনে পৌছঁলে ৭ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এবং ছুরিকাঘাত করে ক্যামেরা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ট্যুরিষ্ট পুলিশ ঘটনার সময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল উদ্ধার করে যেটি ছিনতাইকারীদের ছিল। সেই মোবাইলের সূত্র ধরে সেদিন ইফতেখার হোসেন নাবিল নামের একজনকে গ্রেফতার করে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়্ তথ্য মতেই শনিবার ভোরে ৩ জনকে গ্রেফতার করা হয়। ধৃত রুবেলের দেখানো জায়গা হতে ছিনতাই হওয়া ক্যামেরাটি উদ্ধার করা হয়।
এএসপি আরো বলেন, ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় ভিকটিমের সাথে থাকা মোঃ নুরুল হক বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর