শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

কক্সবাজারে প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে জাতির জনকের শাহাদত বার্ষিকী ও স্মরণ সভা

নিউজ রুম / ২০৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী স্মরনে খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয় কক্সবাজারে। ৩১ আগস্ট বুধবার রাতে কক্সবাজার শহরের কলাতলির ৯৯ ব্রাইডাল হাউজে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে খতমে কোরআন দোয়া মাহফিল করা হয়। প্রাক্তন ছাত্রলীগ পরিষদের এই আয়োজন, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

শাহাদত বার্ষিকীর এই স্মরণ সভা থেকে, দেশের বাইরে থাকা জাতির জনকের খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানানো হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রাক্তন ছাত্রলীগ পরিষদের নেতা জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ফরিদুল আলম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমেদ, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, এডভোকেট রঞ্জিত দাশ,কক্সবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক প্রমুখ।

সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের মাগফেরাত ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর