শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

খোলা বাজারে ৩০ টাকায় চাল বিক্রি শুরু

নিউজ রুম / ১৮৫ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

এম. আজিজ রাসেল :
কক্সবাজারে শুরু হয়েছে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। আগামী ৩ মাস পর্যন্ত ৩০ টি স্থানে বিক্রি হবে এই চাল। মোট ৩০টি ডিলার প্রতিষ্ঠান রবি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ৫ দিন চাল বিক্রি করা হবে। একজন দৈনিক সর্বোচ্চ ৫ কেজি করে এ চাল কিনতে পারবে। প্রতিদিন ২ টন করে দৈনিক ৬০ টন চাল বিক্রি করা হবে। জেলায় ১২ হাজার মানুষ পাবে প্রতিদিন এ সুবিধা পাবে।
বৃহস্পতিবার সকালে বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। উদ্বোধনকালে তিনি বলেন, সরকার ভর্তুকি দিয়ে এই কার্যক্রম শুরু করেছে। কাজেই এই সুবিধার সৎ ব্যবহার করতে হবে। চাল বিক্রিতে ওজন বা কোন কিছুতে ডিলারেরা অনিয়ম করলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রধান একেএম তারিকুল আলম ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।
পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা রোধে সবসময় পুলিশ থাকবে। চাল বিতরণে কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
এতে স্বাগত বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া ও কাউন্সিলর মিজানুর রহমান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা জানিয়েছেন, শুধু কক্সবাজারের নয় বাংলাদেশের যে কোনো প্রান্তের নাগরিক এ সুবিধা পাবে, তবে নিয়ম মেনে এ চাল সংগ্রহ করতে হবে। কক্সবাজার সদর ও পৌরসভায় ১০ টি, টেকনাফ, মহেশখালী ও চকরিয়া পৌরসভায় ৪ টি করে ১২টি এবং কুতুবদিয়া, রামু, পেকুয়া, উখিয়া উপজেলায় ২টি করে ৮টিসহ মোট ৩০টি স্থানে এই চাল মিলবে।
অন্যদিকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জেলার প্রতিটি ইউনিয়নে সেপ্টেম্বর থেকে ৫ মাস ১৫ টাকা কেজিতে চাল বিক্রিও শুরু হবে
বলে জানান এই কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর